সোমবার ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘অনুতপ্ত’র পর ‘বিশেষ কিছু’র ইঙ্গিত মালাইকার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   243 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘অনুতপ্ত’র পর ‘বিশেষ কিছু’র ইঙ্গিত মালাইকার

বড় বোন মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটছেন ছোট বোন মালাইকা চৌধুরী। ছোট পর্দা দিয়ে অভিষেকের পর ধীরে ধীরে কাজের গতি বাড়াচ্ছেন নবাগত এ অভিনেত্রী। এবার ‘অনুতপ্ত’ নামের একটি নাটকে দেখা যাবে এ নতুন মুখকে, যেখানে তার সহশিল্পী পার্থ শেখ।

সামাজিক মাধ্যমে ‘অনুতপ্ত’ নাটকের একটি পোস্টার শেয়ার করেছেন মালাইকা। সঙ্গে জানান, জুলাইতে এবার বিশেষ কিছু আসছে।

‘অনুতপ্ত’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। প্রযোজনায় রয়েছেন রাজ। এ নাটকের গল্প ঘুরে বেড়ায় একটি পরিবারের আবর্তে—বাবার দায়িত্ববোধ, সন্তানের সঙ্গে সম্পর্ক এবং তরুণ-তরুণীদের অভিজ্ঞতা—সবকিছুর এক বাস্তবচিত্র ফুটে উঠবে এতে। নির্মাতার বিশ্বাস, দর্শকদের মন ছুঁয়ে যাবে নাটকটি।

নাটকে মালাইকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও রয়েছেন শিবা শানু, তানজিম হাসান অনিকসহ অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com