মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডাকসু নির্বাচন : ভোটারদের মাঝে উৎসব, উৎসবমুখর পরিবেশে যেনো ঈদ ঈদ লাগছে

  |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   334 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডাকসু নির্বাচন : ভোটারদের মাঝে উৎসব, উৎসবমুখর পরিবেশে যেনো ঈদ ঈদ লাগছে

ভোটদানের পর উচ্ছ্বসিত ভোটাররা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে । ছবি: সমকাল

-সংগৃহীত

সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ছাত্র-ছাত্রীদের ভিড়। টিএসসি, বিশ্ববিদ্যালয় ক্লাব, ল্যাবরেটরি ও উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন কয়েকটি ছাত্র ও ছাত্রী হলের ভোটাররা । সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভ্যাপসা গরম । এই গরমে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকলেও ভোট দেওয়া নিয়ে তাদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেফীন টিএসসি কেন্দ্রে ভোট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন । তিনি বলেন, খুব ভালো লাগছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই প্রথম ভোট দেওয়া । মনে হচ্ছে সবাই এত উৎসবমুখর একটা পরিবেশে আছে, যেনো ঈদ ঈদ লাগছে। যেহেতু এটি জাতীয় নির্বাচনের আগের ধাপ, তাই মনে হচ্ছে এটি জাতীয় নির্বাচনে ভালো প্রভাব ফেলবে।

আরেক শিক্ষার্থী আলতাফও একই কেন্দ্রে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, সময়ের মধ্যেই সবকিছু হচ্ছে, পরিবেশ ভালো। কোনো বাধা নেই, সমস্যাও নেই। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছি।

ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবের আমেজ। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি। তাদের আশা, নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

তবে ভোটারদের মাঝে এই উৎসাহ, উদ্দীপনা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ আসতে শুরু করে। এসব অভিযোগ তুলছেন কয়েকটি প্যানেলের প্রার্থীরা।

স্বতন্ত্র ঐক্যজোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, তাদের পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে। যেসব এজেন্টদের মেয়েদের হলে দিয়েছি, তাদের ছেলেদের হলে দেওয়া হয়েছে। আবার যাকে ছেলেদের হলে দিয়েছি, তাকে মেয়েদের হলে দেওয়া হয়েছে। প্রশাসন সকালবেলা সমাধান করবে বললেও করেনি।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন। মঙ্গলবার দুপুর তিনি এক ফেসবুক পোস্টে বলেন, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে ছাত্রশিবির ও ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে, অনিয়ম করে সহযোগিতা করেছে।

তবে সকালে কার্জন হলের সামনে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন, ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com