বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

নেপালের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

  |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপালের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

নেপালের সরকারি দমন-পীড়নের প্রতিবাদে জেন-জি বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে সানেপা অবরোধ করেছে। মঙ্গলবার ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা।

সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। কর্তৃপক্ষ তরুণদের বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করায় সিনিয়র সিটিজেনদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আজকের বিক্ষোভে বিভিন্ন বয়সের মানুষকে দেখা যাচ্ছে।

মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান দলগুলোর অফিস লক্ষ্য করে পাথর ছোড়া এবং অগ্নিসংযোগ শুরু করে। কাঠমান্ডু এবং বেশ কয়েকটি জেলার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। অস্থিরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, সরকারি দমন-পীড়নের প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে কলঙ্কি, চাপাগাঁও এবং অন্যান্য স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

কর্তৃপক্ষ কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জেলা জুড়ে কারফিউ জারি করেছে। কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিং রোডে কারফিউ ঘোষণা করেছে। যার মধ্যে বালকুমারী সেতু, কোটেশ্বর, সিনামঙ্গল, গৌশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চক, গঙ্গাবু, বালাজু, স্বয়ম্ভু, কলঙ্কি, বলখু এবং বাগমতী সেতু অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com