রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

  |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   280 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ফরিদা পারভীন আজ রাতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ফরিদা পারভীন নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন সাঁইয়ের গান গেয়ে।

তিনি আরো বলেন, লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে দেশ-বিদেশে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। তাঁর কণ্ঠে লালনের গান বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির গৌরব বৃদ্ধি করেছে। তাঁর মৃত্যুতে দেশ এক অনন্য সংগীতশিল্পীকে হারালো।

উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com