বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি

  |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “The Future of Business: Innovation, Technology and Sustainability” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ফাইন্যান্সিং ক্যাটেগরিতে সম্মানজনক কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনস্থ ব্যুরো অব বিজনেস রিসার্চ।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল আহসান-এর হাতে এই সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করে, ব্যবসার ভবিষ্যৎ, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ প্রসংগে জনাব মোহাম্মদ আবুল আহসান বলেন, এই সম্মাননা ইউনাইটেড ফাইন্যান্স-এর আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই কার্যক্রম এবং সুশাসনের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির স্বীকৃতি। ৩৬ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশের ৬৪টি জেলায় সেবা প্রদান করে আসছে, যা এটিকে সর্বোচ্চ বিস্তৃত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরো যোগ করেন, “এই সম্মাননা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিন দশকেরও বেশি সময় ধরে ইউনাইটেড ফাইন্যান্স দেশের অবহেলিত জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের অর্থায়ন পদ্ধতি দায়িত্বশীল ও টেকসই, যা কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ দূষণ হ্রাস এবং উদ্যোক্তা ও গ্রাহকদের বিকাশে সহায়তা করে দেশের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলে।”

বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি দেশের ২৩টি শাখার মাধ্যমে সেবা প্রদান করছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে অন্যতম নিম্ন খেলাপি ঋণের হার অর্জন করেছে এবং সুশাসন, টেকসই ও গ্রাহকসেবায় অবদানের জন্য প্রশংসিত হয়েছে। ইউনাইটেড ফাইন্যান্স-এর দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং AA+ এবং এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে A ক্যাটাগরির শেয়ার হিসেবে তালিকাভুক্ত।

অতুলনীয় অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে আরও সম্মানিত করা হয়েছে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, এ.কে. খান অ্যান্ড কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, ইস্পাহানি, দৈনিক পূর্বকোণ, র‍্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড এবং রবি আজিয়াটা পিএলসিকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com