বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক সর্পদংশন ও সচেতনতা দিবস উপলক্ষে কমিউনিটি সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   324 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক সর্পদংশন ও সচেতনতা দিবস উপলক্ষে কমিউনিটি সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

আজ বিকাল ৩ টায় আন্তর্জাতিক সর্প দংশন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার সাতপাড়ে বেদেপল্লিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা শরিফুন্নেছা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম। তিনি বলেন, অত্র অঞ্চলের সাপের কামড়ের প্রকোপ অনেক বেশী। তাই মানুষের মধ্যে সর্প দংশনে চিকিৎসার বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। তাই সবাইকে বিশেষ করে বেদে জনগোষ্ঠিকে সর্পদংশনে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়া থেকে বিরত থাকতে এ বিষয়ে সচেতন হওয়া উচিৎ। সামনে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর মেডিকেল কলেজের সর্পদংশনে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যাবস্থাপনা সংক্রান্ত ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা বলেন, সর্পদংশনে সারা দেশে প্রতিদিনই গড়ে মৃত্যু ঘটে ষোলো থেকে বিশ জন। কিন্তু প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য, যদি দ্রুততম সময়ে নিকটস্থ উপজেলা, জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে এন্টিভেনম প্রয়োগ সহ কার্যকর ও নিরাপদ চিকিৎসা ব্যাবস্থা নিশ্চিত করা যায়। তাই সাপে কামড়ালে ভয় না পেয়ে অতিসত্তর সরকারি হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে। বেদেদের উদ্দেশ্য তিনি বলেন “বেদেরা কখনই সর্পদংশনে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কাজে অংশগ্রহণ করবেন না।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com