মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

শুটিং করতে গিয়ে আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর

  |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুটিং করতে গিয়ে আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর

শুটিং করতে গিয়ে চোট পেয়ে আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার এই ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে পাঠান পরিচালক।

চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে নায়ককে। দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন নায়কের অনুরাগীরা।

তাদের প্রত্যেকের দাবি, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা তাদের জানাতে হবে। সত্য গোপন করলে চলবে না। এরপরেই অভিনেতার পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়।

সেখানে স্পষ্ট বলা হয়েছে, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়। ভাল আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন। পাশাপাশি এও অনুরোধ জানানো হয়, তারকার শারীরিক পরিস্থিতি নিয়ে যেন কোনও ভুয়ো খবর ছড়ানো না হয়।

বড় ছবির পাশাপাশি খ্যাতনামীরা নানা বিজ্ঞাপনী ছবিতরও কাজ করেন। শুক্রবার তেমনই একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। আচমকাই সেট অঘটন। চোট পান তিনি। তবে কোথায়, কী ভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে অভিনেতার তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। দক্ষিণী বিনোদন দুনিয়ার তারকা এবং অনুরাগীরা নায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com