মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন-ভুক্তভোগীদের স্মারকলিপি প্রদান, সুষ্ঠু বিচার দাবি

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন-ভুক্তভোগীদের স্মারকলিপি প্রদান, সুষ্ঠু বিচার দাবি

মোঃ মুজিবুর রহমান,ঠাকুরগাঁ জেলা প্রতিনিধ: ঠাকুরগাঁওয়ে বিএনপির এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখল, চুরি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারীরা দাবি করেন, ঠাকুরগাঁও পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয়দানকারী ফরিদ সহ রানীশংকৈল উপজেলার এক চেয়ারম্যান ভূমিদস্যু আব্দুর রউফ জোরপূর্বক তাদের জমি দখল করে নিচ্ছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুধু জমি দখলই নয়, তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে এবং আসবাবপত্রও নিখোঁজ হচ্ছে। এসব ঘটনার জন্য অভিযুক্তদের দায়ী করেন তারা। বক্তারা আরও জানান, নির্যাতনের কারণে তারা স্বাভাবিকভাবে দুর্গাপূজা উদযাপন করতেও পারছেন না।

ভুক্তভোগীরা বলেন, এই ধরনের নিপীড়ন ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com