মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

  |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   303 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়, এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মীর হেলাল উদ্দিন। এতে চট্টগ্রাম বিভাগে বৈধ প্রার্থী থাকেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী। চট্টগ্রাম বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় তারা দুই জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

চট্টগ্রাম বিভাগ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুরের শওকতের মনোনয়ন বাতিল হয়। তিনটি মনোনয়ন বৈধ হওয়ার পর আজ একজন প্রত্যাহার করায় এই বিভাগে ভোটাভুটির প্রয়োজন নেই। গত তিন মেয়াদে বিসিবির এই বিভাগে পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।

এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com