মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

ঢামেকের মর্গের হিমঘরে ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে, মরদেহের দাফন করতে আদালতের দ্বারস্থ পুলিশ

  |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢামেকের মর্গের হিমঘরে ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে, মরদেহের দাফন করতে আদালতের দ্বারস্থ পুলিশ

ঢাকার দুই সিটি করপোরেশনের অসহযোগিতায় কারণে দীর্ঘদিনেও দাফন কাজ হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা বেওয়ারিশ মরদেহ গুলোর । ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে। এমন বাস্তবতায় এসব মরদেহের শেষ পরিণতির সিদ্ধান্ত বা দাফনের ব্যবস্থা জানতে আদালতের দারস্থ হয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী গোলাম মুখলেসুর রহমান বলেন, সিটি করপোরেশনের কি একটা জটিলতা নাকি আছে যার কারণে ওনারা মরদেহ/বডিগুলো ডিস্পোজ করতে পারছেন না। এ বছর যদি এগুলো খালি করা না হয় তাহলে নতুন যে পরিচয়হীন/বেওয়ারিশ মরদেহগুলো আসবে সেগুলোকে সেবা দিতে পারব না।

ডিএমপি রমনা অঞ্চলের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের জন্য জুরাইন ও উত্তর সিটি করপোরেশনের জন্য রায়ের বাজার বধ্যভূমি যেটা আছে এসব জায়গায় মরদেহ দাফন-কাফনের ব্যবস্থা করা হত। এখন অনুমতি দিচ্ছে না বা প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে আমরাও বিপদে আছি।

দীর্ঘদিন বেওয়ারিশ মরদেহ দাফন করে আসা আঞ্জুমান মফিদুলে ইসলামের দাবি, ঢাকা দক্ষিণ সিটি এলাকা থেকে উদ্ধার করা মরদেহের ৩ ভাগের এক ভাগ দাফনের অনুমতি দিতো ডিএসসিসি, বাকি মরদেহ দাফন হতো উত্তর সিটির গোরস্থানে। কিন্তু সম্প্রতি উত্তর সিটির বাইরে থেকে উদ্ধার হওয়া মরদেহ দাফনের অনুমতি দিচ্ছে না ডিএনসিসি। এই জটিলতায় মর্গ থেকে মরদেহ নিতে পারছে না সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, উত্তর সিটি করপোরেশন এলাকাতে আমাদের কবরস্থানের পরিমাণ আছে এবং তাতে জায়গাও বেশ আছে। সে প্রেক্ষিতে দুই সিটি করপোরেশন মিলেই কিন্তু এই সিদ্ধান্তটা আছে। তারই অংশ হিসেবে সম্প্রতি যে বেওয়ারিশ মরদেহ ছিল তাদের মধ্যে ওয়ান থার্ড হিসেবে ১২টি মরদেহ দাফন করতে পেরেছি।

এমন বাস্তবতায় শেষ পর্যন্ত মরদেহ দাফনের সিদ্ধান্ত গিয়ে ঠেকেছে আদালতে। নাম-পরিচয় থাক বা না থাক মৃতদেহ দাফনের মতো সেবামূলক বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি না করে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান মর্গ সংশ্লিষ্টদের।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com