রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চিলমারীতে “পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল” অনুষ্ঠিত

  |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   272 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিলমারীতে “পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল” অনুষ্ঠিত

হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপুর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ই অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে আলহাজ্ব হযরত মাওলানা আবু তৈয়ব আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

জানাযায় ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী “অপুর্ব পাল” কর্তৃক পবিত্র কুরআন শরিফ অবমাননা করা হয়েছে। এই অবমাননার প্রতিবাদে রানীগঞ্জ ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা আজ ফকিরের হাট বাঁধের মোড় থেকে শুরু করে ইউনিয়নের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে এসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন, এসময় বক্তারা অপুর্ব পালের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান ।

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসা প্রভাষক হযরত মাওলানা আজিজুল হক, আল-আমিন ইসলামিয়া একাডেমির নির্বাহী পরিচালক ও চড়ুয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন পাটওয়ারী, আলম মিয়া, লিমন শেখ, ছাদেকুল ইসলাম, হারুন অর রশীদ ও আইনুল ইসলাম আকাশসহ আরও অনেক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, চড়ুয়াপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু তৈয়ব আলী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com