বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

  |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভার:) ডা: তানজিরুল ইসলাম রায়হান। এ সময়, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এমটিইপিআই আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী, হিসাবরক্ষক আব্দুল লতিফ, স্বাস্থ্য সহকারী মো. শহীদুল ইসলাম, রিপা আক্তার, শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী বলেন, রোগ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্যের ওপর চাপ কমানো যায়। আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য রোগ প্রতিরোধে কাজ করা। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।

ডা: তানজিরুল ইসলাম রায়হান বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্কুল শিক্ষার্থী ছাড়াও যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছরের কম তাদেরকে নির্ধারিত প্রতিটি টিকা কেন্দ্রে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। জন্মসনদ না থাকা শিশুরাও টিকা দিতে পারবে। দুর্গাপুর উপজেলায় এবার ৭২ হাজার শিশুকে এ টিকার দেয়ার টার্গেট রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com