মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

  |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- ছবি-সংগৃহীত

-সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে দলগুলোর বসে একটি সম্মিলিত সনদ প্রণয়ন করা উচিত।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে সনদ স্বাক্ষর হলো, তা অনেক দেশকে অনুপ্রাণিত করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বের অনেক দেশ এটি থেকে শিখতে আসবে। আজ আমরা একটি উদাহরণ তৈরি করেছি এ রকম আরও উদাহরণ তৈরি করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে যে ঐক্যের সুর বাজিয়েছি, সেই সুর নিয়েই নির্বাচনের পথে এগোতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে চাই এই ঐক্য বজায় থাকুক। সেজন্য রাজনৈতিক নেতাদের একসঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত একটি সনদ তৈরি করা জরুরি।’

নির্বাচনের পদ্ধতি ও গ্রহণযোগ্যতা নিয়ে ড. ইউনূস বলেন,‘যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। তাহলে লাভ কী হলো?’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com