বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি

  |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি

জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আখতার।

এর আগে সকাল ১০টা থেকে ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতৃবৃন্দ। বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আখতার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত হওয়া সত্ত্বেও তা কীভাবে অর্জিত হবে, কখন থেকে কার্যকর হবে-তা ঐক্যমত কমিশনের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। আইনি ভিত্তি পরিষ্কার না করেই সরকার স্বাক্ষর অনুষ্ঠান করেছে।

তিনি বলেন, যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষর হয়, তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম, তা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাবে। আমরা জুলাই সনদ স্বাক্ষরকে মূল বিষয় হিসেবে দেখি না, এটিকে একটি আনুষ্ঠানিকতা হিসেবেই দেখি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের কাছে স্পষ্ট বার্তা উপস্থাপন করবে।

আখতার আরও বলেন, জুলাই সনদে আমাদের যতটুকু অর্জন, সেটি বাস্তবায়ন করতে চাইলে বাস্তবায়নের পথরেখা পরিষ্কার করতে হবে। আমরা কমিশনের কাছে আমাদের দাবি পুনর্ব্যক্ত করেছি।

দাবিগুলো তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও বিষয়বস্তু জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এটি জারি করবেন। সামনের নির্বাচিত সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে এটিকে একটি সংস্কারকৃত সংবিধান–২০২৬ ঘোষণা করতে হবে।

আখতার বলেন, আমাদের দাবির বিপরীতে কমিশন জানিয়েছে, তারা বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে। তবে আদেশের বিষয়ে এখনই কোনো টেক্সট বা কনটেন্ট উপস্থাপন করতে তারা অপারগতা প্রকাশ করেছেন। তবে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে কর্মসূচি হাতে নিয়েছে, আমরা তাকে অগ্রগতি হিসেবে দেখছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com