মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে পরামর্শক বানিয়ে দিল পিসিবি

  |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   267 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে পরামর্শক বানিয়ে দিল পিসিবি

দলের টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’–এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন। কোনো জাতীয় দলের অধিনায়ক একই সঙ্গে বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, এমন ঘটনাই ঘটিয়েছে পিসিবি। বর্তমানে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব দেয়া শান মাসুদের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ খেলেছে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অতিথি দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে আয়োজিত এক ডিনার পার্টিতে এই নিয়োগের ঘোষণা আসে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সভাপতিত্বে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেয়া হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদটি একটি নেতৃত্বমূলক দায়িত্ব, যা পাকিস্তান দলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার সাথে যুক্ত। পরামর্শক হিসেবে শান মাসুদের প্রধান কাজ হবে আন্তর্জাতিক ট্যুরগুলো পরিকল্পনা, আয়োজন, সম্পাদনা এবং সার্বিক তদারকি করা।

অন্যদিকে, এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্কে সাময়িকভাবে বরখাস্ত হওয়া ডিরেক্টর অফ ক্রিকেট উসমান ওহালাকে এদিন পুনর্বহাল করা হলেও, শান মাসুদের নতুন নিয়োগের ফলে ওহালাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংক্রান্ত দায়িত্বে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com