মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঝরা পাতার চিঠি”,গল্প,চিত্রনাট্য ও পরিচালনায় শায়লা রহমান তিথি । আগামীকালও (৩১ অক্টোবর ২০২৫ তারিখে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনী চলবে ।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া,স্বর্ণালী চৈতী,আরজুমান্দ আরা বকুল,নাজমুল হক বাবু এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটির প্রযোজক তাপস দাস ও কামাল বায়েজিদ।

“ঝরা পাতার চিঠি” এমন এক মানুষের আত্মঅনুসন্ধানের গল্প,যিনি সমাজ,পরিবার ও বিবেকের টানাপোড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন । ভালোবাসা,অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত এই চলচ্চিত্র মানবজীবনের জটিল আবেগ ও সিদ্ধান্তের গভীরে প্রবেশ করে ।

প্রিমিয়ার শো-তে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীগণসহ শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া,মিউজেসিয়াম মীর মাসুম,গীতিকার, সুরকার ও শিল্পী মো.আবুল বাশার,বাংলা একাডেমির মহাপরিচালক,জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান, সাহিত্যিক ও কবি ঝর্না রহমান, খান নজরুল ইসলাম হান্নান (নির্বাহী পরিচালক, অবারিত বাংলা), কোহিনূর কোম্পানি ও প্রাণ আরএফএল গ্রুপ-এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শতাধিক সুধীজন।

পরিচালক শায়লা রহমান তিথি বলেন, “ঝরা পাতার চিঠি মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই এই চলচ্চিত্রের মর্মবস্তু।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com