মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাঁধন গ্রেফতার

  |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   48 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাঁধন গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে রাজধানীর বিজয়নগর থেকে গ্রেফতার করা হয়।

শেষ কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন বাঁধন। শুক্রবার সকালে বিজয়নগরে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সাবেক সভাপতি ছিলেন তিনি। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে জানা গেছে।

ক্ষমতায় থাকাকালে তিনি ছাত্রদের বেশ হয়রানির শিকার করতেন বলে জানা যায়। ২০১৭ সালে আরবী বিভাগের শিক্ষার্থী ও শিবির নেতা নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে কারণে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাও করা হয়। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মারধরের অভিযোগও আছে তার নামে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com