
| শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানী ঢাকায় দুপুরের পর থেকে রাত পর্যন্ত টানা ৫ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ।
দিনের এই বৃষ্টির ধারাবাহিকতায় রাতেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে । পূর্বাভাসে বলা হয়েছে,আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে,একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে । রাতের তাপমাত্রা কমে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয় । পূর্বাভাসে আরও বলা হয়েছে,সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে,এসময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে ।
অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যায়,সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ । দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস । সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আর রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে ।



