সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা, আটক ১

  |   সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা, আটক ১

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর রাত ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে । পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনাটি একটু দোকানের সিসিটিভি ফুটেছে শনাক্ত হয়। হেলমেট পরা তিনজন ব্যক্তি দোকানের প্রবেশ করে প্রথমজন কয়েক রাউন্ড গুলি করলে কিবরিয়া মাটিতে লুটে পরে । সাদা চাদর গায়ে দ্বিতীয় ব্যক্তিও মাটিতে লুটিয়ে পরা কিবরিয়াকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । প্রথম দ্বিতীয় ব্যক্তির সাথে থাকা আরও একজন গুলি ছুড়তে ছুড়তে দোকান থেকে বেরিয়ে যায় ।

ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে । তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিএনপির এই নেতা জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com