মঙ্গলবার ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

ঢাবি বিজয় একাত্তর হলে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

  |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবি বিজয় একাত্তর হলে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল-এর ক্যান্টিনে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট কাজ করছে। দ্রুত আগুন নেভাতে চেষ্টা চলছে।’

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, আগুনের সূত্রপাত ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে। তবে তৎক্ষণাত ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

উল্লেখ্য, মাত্র একদিন আগে, ২২ নভেম্বর থেকে ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের ছুটি ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com