বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

শারীরিক অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

  |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শারীরিক অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনো শঙ্কামুক্ত বা ‌‘আউট অব ডেঞ্জার’ নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, উনি (খালেদা) এখনো শঙ্কামুক্ত নন। আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না। এখনো আগের অবস্থা অপরিবর্তিত। স্টেবল অবস্থায় আছেন, এখনো ইমপ্রুভ করেন নাই। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন। মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাইরে নেওয়ার বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এটা উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com