বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে,তবে‘ফ্লাই’ করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই : মান্না

  |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   374 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে,তবে‘ফ্লাই’ করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই : মান্না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে তিনি বিমানে ভ্রমণ করার (ফ্লাই করার) মতো শারীরিক পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মান্না বলেন, “চিকিৎসকরা তেমন আশাবাদের কথা বলেননি, দেশবাসীকে দোয়া করতে বলেছেন। গতকালের মতোই সংকটাপন্ন পরিস্থিতি, সেটার কোন উন্নতি বা অবনতি হয়নি।”

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com