বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি রাইসুল

  |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   317 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি রাইসুল

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাইসুল ইসলাম।

জানা যায়, গত বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

রাইসুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। রাইসুল ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকায় গত মার্চে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকায় ৭২ নম্বরে রাইসুল ইসলামের নাম রয়েছে।

তখন ঢাবি প্রশাসনের সুপারিশে বলা হয়েছিল, ১৫ জুলাই ২০২৪ তারিখে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় রাইসুল ইসলাম সরাসরি জড়িত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ১৫ তারিখে ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হন। এরপর গণমাধ্যমের ভিডিও ফুটেজ দেখা যায়, রাইসুল সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা করছেন।

পরদিন ১৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমেও হামলা করার ছবি প্রকাশিত হয়।

পরবর্তী সময়ে ১৭ মার্চ ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানে হামলা-সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই সন্ত্রাসী গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত ছিল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com