| রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের অন্যতম টেলিকম অপারেটর বাংলালিংক কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের ব্র্যান্ড লোগোর ডিজাইন পরিবর্তনরে উদ্যোগ নিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির বাংলালিংক ডিজিটাল নামে অফিশিয়াল পেইজে একটি ভিডিও কনটেন্ট প্রকাশের মাধ্যমে তাদের ব্র্যান্ড লোগোর ডিজাইন পরিবর্তনরে বিষয়ে জানানো হয় ।
রাজধানীর গুলশান-১ এ বাংলালিংকের হেড অফিসের সামনে সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন লোগো উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করা হয় । আর এ ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘নতুন বাংলালিংকের নতুন শুরু !’
তা ছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ব্রাউজ করেও লোগোর পরিবর্তন পরিলক্ষিত হয় । এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা । কেউ কেউ আবার ট্রল করছেন নতুন এ লোগো নিয়ে ।
বাংলালিংকের নতুন লোগোতে কমলা রঙের চৌকো ডোরাকাটা লোগের বদলে হলুদ ও কমলার রঙে লেখা ‘বি’ লোগো প্রকাশ করা হয়েছে ।
লোগোটি সামনে আসার পর থেকেই গ্রাহকদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া । কেউ কেউ এটাকে ভালো বলেছেন, কেউবা নতুন লোগোর ডিজাইন পছন্দ হয়নি বলেও জানিয়েছেন । তবে বাংলালিংক নতুন নিয়ে প্রশংসার চেয়ে সমালোচনার পাল্লা বেশি ভারী সোশ্যাল মিডিয়ায় ।
এদিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই । বাংলালিংক নতুন লোগো পরিবর্তন করার বিষয়টি নিয়ে বাংলালিংক কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা ।



