রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার ): আজ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ‘ডিপ্লোমা ফিশারিজ ইনস্টিটিউশন ‘ প্রাঙ্গণে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় ।

মেডিসিন, চর্ম ও গাইনি বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসক বৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক ১৩০৮ জন রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।

আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ । জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক অব্যাহত থাকবে ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com