বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্দোলন স্থগিত : আজ চলবে মেট্রো রেল, শনিবার থেকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে

  |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্দোলন স্থগিত : আজ চলবে মেট্রো রেল, শনিবার থেকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে মেট্রো স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়া হয়।

আন্দোলন স্থগিত করায় আজ শনিবার সকাল থেকেই যথারীতি যাত্রীসেবা স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভার অফিশিয়াল ঘোষণা দেওয়ায় আন্দোলনকারীরা নিজেদের কর্মবিরতি থেকে সরে এসেছেন।

গতকাল নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বিকেল ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে চরম বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে গতকাল সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে। কিছু প্রক্রিয়াগত বিষয় আছে।

এর পরও যাত্রীসেবা বন্ধ করে দেওয়া হয়। এখন সরকার সবকিছু বিবেচনা করে দেখছে।

সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সে ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই।

তাই শনিবার থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com