| সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 192 বার পঠিত | পড়ুন মিনিটে

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) এর ১২ সদস্য বিশিষ্ট অফিসিয়াল কমিউনিকেশন এন্ড স্পোকপারসন অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর ফ্যাকড-ক্যাবের সভাপতি মো. জুলফিকার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে রিকো ইন্টারন্যাশনালের মো. রফিকুল ইসলামকে উপদেষ্টা, পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এর এসএম জহিরুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে এবং ইসি ইন চার্জ হিসেবে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ সম্রাটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কো-চেয়ারম্যানরা হলেন-প্রাইম গ্লোবাল নেটওয়ার্কের মো. জাহেদুল ইসলাম; সিনিয়র সাংবাদিক ও হায়ার স্টাডি কনসালট্যান্ট মো.নূরনবী সিদ্দিক সুইন; ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সির মো.আব্দুর রউফ; পিএসআর গ্লোবাল কনসালট্যান্টের মো.জিয়াউল করিম উজ্জ্বল; গুডইউল এডুকেশন বাংলাদেশের মো.তারিকুল ইসলাম; ব্রাদার্স এডুকেশনের মো.সাইফুর রহমান তালুকদার ওএইচআর গ্লোবালের মো.হায়দার আলী।
সদস্যরা হলেন-ফরেন প্যাথ এডুকেশনের মো.মাহফুজ হাসান; ইফোর্ট কনসালট্যান্সির বেলাল হোসাইন; সেভেন নাইন স্টাডি অ্যাবরোডের পলাশ চন্দ্র ধর; এমএমএস গ্লোবাল সার্ভিসের সৈয়দ মাহমুদ মুসা ও বাংলায় আইইএলটিএসের রাশেদ হোসাইন।
এ কমিটি ফ্যাকড-ক্যাব-এর কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে মূল কমিটির সাথে সমন্বয় করে অফিসিয়াল কমিউনিকেশন ও মুখপাত্র হিসেবে কাজ করবে।
উল্লেখ্য,বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করা পরামর্শক প্রতিষ্ঠানসমুহের কর্নধারদের উদ্যোগে ২০০৫ সালে এ সংগঠনের জন্ম। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ও এফবিসিসিআই’র এ ক্যাটাগরিভুক্ত সংগঠন। বিদেশে উচ্চশিক্ষা মেলা,শিক্ষা নিয়ে সভা-সেমিনারসহ উচ্চশিক্ষা সংক্রান্ত নানাবিধ কাজ করে আসছে। গত আগস্টে ৭ বছর মেয়াদী নতুন কমিটি নির্বাচিত হয়।



