রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এসএসসির ফরম পূরণ শুরু হবে, এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় ও বিষয়গুলো এক থেকে চার বিষয়ে ২০২৫ খ্রিস্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ খ্রিস্টাবদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় ও বিষয়গুলোতে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।
এতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১২ জানুয়ারি থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি দুই হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪র্থ বিষয়সহ ফরমপূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com