বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের সই করা ২১৮ কোটি টাকার চেক উদ্ধার

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের সই করা ২১৮ কোটি টাকার চেক উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ফয়সালের সই করা বিভিন্ন অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকা সমমূল্যের চেকও উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, ফয়সালের স্ত্রী, বান্ধবী এবং বাবা-মায়ের কাছ থেকে তার সই করা ২১৮ কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, মোবাইলফোন-ট্যাবসহ অসংখ্য ইলেক্ট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে।

এর আগে, ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ এলাকা থেকে ফয়সালের স্ত্রী এবং শ্যালককে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ফয়সালের মোবাইল কললিস্ট পর্যালোচনা করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বান্ধবীকেও আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফয়সালের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এই অভিযান মূল অভিযুক্ত ফয়সালের সম্পদ ও যোগাযোগ চ্যানেল বন্ধে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে বলেন, “একাধিক ব্যাংকের অনেকগুলো চেকের পাতা আমরা উদ্ধার করেছি। সবগুলোতেই ফয়সালের স্বাক্ষর রয়েছে। তাই বোঝাই যাচ্ছে এই চেকগুলো ক্যাশ করার জন্যই ফয়সাল তার পরিবারের সদস্যেদের দিয়ে গেছে। সবদিক বিবেচনায় আমাদের মনে হয়েছে ফয়সালের এই কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই জানে। তাই তাদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।”

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com