রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জন্মদিনে ভিন্ন আয়োজনে কেক কাটলেন সালমান খান

  |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জন্মদিনে ভিন্ন আয়োজনে কেক কাটলেন সালমান খান

বলিউডের তিন খানই চলতি বছরে ষাটের ঘরে পা রেখেছেন। মার্চে আমির খান ও নভেম্বরে শাহরুখ খান পূর্ণ করেছেন ষাট বছর। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড মেগাস্টার সালমান খান।

জন্মদিনের প্রথম প্রহরেই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে কেক কাটেন তিনি। প্রতিবছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদযাপন করা হয়। তবে  নিরাপত্তার কারণে এবার  মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিন উদযাপন সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে তার আগেই ২৬ ডিসেম্বর রাত ১২টা পেরোনোর কেক কাটেন সালমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর আজকের দিনে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সালমান।

লাগাতার হত্য্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com