বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান

  |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার দুপুরে (২৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।

আজ সকাল ১১টা ১৬ মিনিটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন । কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনের উদেশ্যে রওনা হন ।

নির্বাচন কমিশনের কার্যক্রম শেষ করে রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন । এরপর শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের রুহের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন ।

এসময় উপস্থিত ছিলেন-সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডাঃ শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তাঁর আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com