বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভ্যানে চড়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতা দেলাওয়ার

  |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   30 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভ্যানে চড়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতা দেলাওয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভ্যানে চড়ে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানারে কার্যালয়ে এসে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ্, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকবৃন্দ।

মনোনয়নপত্র জমা দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেলাওয়ার হোসেন। এসময় তিনি বলেন, আগামী দিনে দূর্নীতি, চাঁদাবাজ, দখলবাজমুক্ত নিরাপদ ঠাকুরগাঁও গড়তে তিনি জনগণের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহন করছেন। তিনি বলেন, আগামীতে এখানে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে। কোনো বৈষম্য, কোনো বিভাজন, কোনো হিংসা বা প্রতিহিংসা থাকবে না, থাকতে পারবে না। ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইপিজেড গড়ে তোলা, বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে তিনি নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি স্থানীয়দের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) দেলাওয়ার হোসেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com