| শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 324 বার পঠিত | পড়ুন মিনিটে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলে যমুনা তীরবর্তী ১০০ জন শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারি শনিবার সকালে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক বলেন, সিরাজগঞ্জে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, যমুনা পাড়ের শীতার্ত অসহায় মানুষের মাঝে উষ্ণ ভালোবাসা ছড়াতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আরিফুর রহমান, সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি কাওছার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন রুবেল, রক্তদান বিষয়ক সম্পাদক ইমরান হোসেন , সদস্য ডা. মো. শামসুল আলম স্বপন, এম. এম. সুজন, স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুব্রত মালাকার, সহকারি প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন, কবি ও সহিত্যিক মুহসিন আলম মুহিন, এস.এম. মাহমুদুল হাসান বাদল সহ প্রমুখ।
উল্লেখ্য সংগঠনটি ২০১৮ সাল থেকে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্ত দান, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, বন্যার্তদের ত্রাণ, করোনা আক্রান্তদের ত্রাণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণসহ নানা রকম মানবসেবামুলক কাজ করে আসছে।



