| বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 169 বার পঠিত | পড়ুন মিনিটে

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ,বগুড়ার আয়োজনে শুরু হলো ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
তারুণ্যের চলচ্চিত্র তারুণ্যের উৎসব শিরোনামে ৩ দিনব্যাপি উৎসবটি চলবে হবে ১০ জানুয়ারি পর্যন্ত । ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন। বগুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী হল মধুবন সিনেপ্লেক্সে, চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন –
১। মোহাম্মদ নুরউল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ।
২। সন্তোষ সুবেদী, চেয়ারম্যান নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।
৩। মোহাম্মদ রকিবুল হাসান, বাংলাদেশ
৪। অন্তু আজাদ, জুরি সদস্য
৫। রাজিবুল হোসাইন (চলচ্চিত্র নির্মাতা)
এবং
৬। এড.পলাশ খন্দকার, উৎসব উপদেষ্টা
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান এইবারের উৎসবে সাতটি ক্যাটাগরীতে প্রদান করা হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। এইবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট , ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরীসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেয়া হবে অনারেবল মেনশন এওয়ার্ড। প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড।

বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরো বিস্তৃত ও সমৃদ্ধ করতে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এবং চলচ্চিত্র উৎসবের জন্য সরকারকেও প্রশাসনিক ও আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান।
মধুবন সিনেপ্লেক্সে আগামি কাল ৯ তারিখে বিকেল তিনটা থেকে ও ১০ তারিখ সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একি দিন সকালে দুটা সেমিনারের আয়োজন করা হয়েছে। সকলের জন্য এই আয়োজন উন্মুক্ত। এইবার উৎসবকে সফল করতে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী উপস্থিত হয়েছেন।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান একই সাথে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে সার্বিক সফলতা কামনা করেন।



