| বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত | পড়ুন মিনিটে

সমাজের দুঃস্থ , অসহায় ও ছিন্নমূল মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সদর দফতর প্রাঙ্গণে উল্লেখযোগ্য সংখ্যক দুঃস্থ , অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম।
এসময় কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার, সকল মহা-ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক বৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বরাবরের ন্যায় এ বছরও বিএইচবিএফসি ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের শীতপ্রবণ জেলাসমূহে শীতবস্ত্র বিতরণ করছে।



