| সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 91 বার পঠিত | পড়ুন মিনিটে

ছোট্টো নয় হয়তো বড় স্বপ্ন নিয়ে পরিবার,আত্মীয় স্বজন, ছেলে-মেয়ে সবাইকে রেখে পাড়িজমায় প্রবাসে । চাইলেও আসা যায়না পরিবার-স্বজনদের কাছে।
হাজার হাজার কিলোমিটার দূরে, দীর্ঘ কয়েক বছর প্রবাস জীবনে একটু ছুটি নিয়ে দেশে আসেন অনেক প্রবাসীরা ।আত্মীয় স্বজন এর চাইতেও নিজের পরিবারের মানুষ গুলোর জন্য আজ ফিরে আসে দেশে। সন্তানের সাথে মিস করা জন্মদিন, স্কুলের দিনগুলো, ঘুম পাড়ানোর গল্পগুলো দিনগুলোকে কিছুটা সময়ের জন্য বুলিয়ে দিতে এই বাবা ঘরে ফিরলেন শুধু উপহার নিয়ে নয়, সাথে করে নিয়ে এলেন এক গভীর অনুভূতি আর নিজে ভিতরের অপরাধবোধ নিয়ে।
অপরাধবোধ সেই সব রাতের জন্য,যখন তিনি পাশে ছিলেন না । অপরাধবোধ সেই বছরগুলোর জন্য,যখন উপস্থিতির বদলে বেছে নিতে হয়েছিল টিকে থাকার লড়াই ।
প্রবাসী মানুষদের এই দিকটা খুব কম মানুষই দেখে ।
মানুষ দেখে বাড়িতে পাঠানো টাকাটা । কিন্তু একা একা জোরফেলা চোখের জলটা দেখে না।
মানুষ দেখে ত্যাগের গল্প,কিন্তু বোঝে না ৩–৪ বছর পর পর মাত্র ৩০–৪০ দিনের জন্য নিজের সন্তানকে দেখতে পাওয়ার যন্ত্রণাটা কতটা গভীর ।
চকোলেটে ভরা এই বিছানা কোনো বিলাসিতা নয় । এটা একটা ক্ষমা চাওয়া । এটা হারিয়ে যাওয়া সময়ের জন্য ভালোবাসার এক নিঃশব্দ চেষ্টা ।
সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ



