| বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত | পড়ুন মিনিটে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক ।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান,সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি । তিনি বলেন,নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে,সবই ভুয়া । নির্বাচন কমিশন এখনও সাংবাদিকদের জন্য কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি।
তিনি আরও জানান,একটি অ্যাপস পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে কিছুদিন ব্যবহৃত হয়েছিল । তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি । অ্যাপসটি যদি চূড়ান্ত করা হয়,তাহলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানাবে, বলেন তিনি ।
এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা ।



