মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছবি: বিএনপির মিডিয়া সেল

-সংগৃহীত

সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তারপর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন।

তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাস (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

রাত ১১টা ২০ মিনিটের দিকে তারেক রহমান শাহপরান মাজারে পৌঁছান।

এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সাথে আছেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিমানবন্দরে তাকে স্থানীয় নেতৃবৃন্দ স্বাগত জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com