| বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত | পড়ুন মিনিটে

দেলোয়ার হোসেন,ডা.তৃণা ইসলাম,জনি রায়হান ও শাওন সোলায়মান (বাম থেকে) । ছবি-সংগ্রহ
-সংগৃহীত
ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সংগঠনের উপস্থিত সদস্যদের মনোনয়নের ভিত্তিতে দুই বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়। এতে এশিয়ান টেলিভিশনের সিনিয়র ম্যানেজার (ডিজিটাল বিজনেস) মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং গ্রিন টিভির সিনিয়র প্রেজেন্টার ডা. তৃণা ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি দৈনিক রূপালী বাংলাদেশের হেড অব ডিজিটাল জনি রায়হান সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
এ ছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে এনপিবি নিউজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল ইসলাম, সহসভাপতি হিসেবে টাইগার মিডিয়ার ডিরেক্টর অব কমিউনিকেশন তানজিল রিফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গ্লোবাল টেলিভিশনের ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জাগো নিউজের সিনিয়র এক্সিকিউটিভ (ব্রডকাস্ট) পরাণ মাঝি, আইনবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক হিসেবে ৭১ টেলিভিশনের ম্যানেজার নাজিম উদ্দীন রাফায়েল, অর্থ সম্পাদক হিসেবে দীপ্ত টিভির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) রায়হান উদ্দিন রবিন দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে দপ্তর সম্পাদক হিসেবে ডিবিসি টেলিভিশনের সহকারী ম্যানেজার আরেসুল ইসলাম রাসেল, উপ-দপ্তর সম্পাদক হিসেবে সদ্য সংবাদের হেড অব ডিজিটাল মিঠুন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে গ্লোবাল টেলিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ (ব্রডকাস্ট) আকলিমা আক্তার, নারীবিষয়ক সম্পাদক হিসেবে বিটিভির প্রতিবেদক মিম আক্তার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নেক্সাস টেলিভিশনের অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার মোস্তফা সজল এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে ক্রিকেট ৯৭-এর প্রকাশক মাহমুদকে সদস্যরা মনোনয়ন দেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে এই কমিটিতে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন, প্রতিদিনের বাংলাদেশের নিউজরুম এডিটর তানাজা আফরিন, বাংলাভিশন ডিজিটালের কনটেন্ট ক্রিয়েটর মোরশেদ আলম, যুগান্তরের সিনিয়র ভিডিও এডিটর রুহুল আমিন, একাত্তর টিভির সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস আকন এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার হোসেন।
কমিটি ঘোষণার সময় ডিএমএফ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালবেলার অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল এবং দীপ্ত টিভির নিউজ এডিটর (অনলাইন ইনচার্জ) মাসউদ বিন আব্দুর রাজ্জাক।



