শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও

  |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও

রবি আজিয়াটা পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মি. জিয়াদ শাতারা আজ মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দৃঢ় ও দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে রবি’র মেলবন্ধনের ভূমিকা তুলে ধরা হয়। রবি বাংলাদেশে সবচেয়ে বড় মালয়েশিয়ান বিনিয়োগ হিসেবে অব্যাহত রয়েছে এবং সংযোগ, কর্মসংস্থান, রাজস্ব ও ডিজিটাল অর্থনীতিতে অবদান রেখে একটি প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে।

 

 

মালয়েশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার, বিশেষ করে শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা ও রেমিট্যান্স খাতে। মালয়েশিয়ার প্রায় ৩৭ শতাংশ প্রবাসী কর্মী বাংলাদেশি, যারা প্রতিবছর ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠান।

মালয়েশিয়ার হাই কমিশনার মি. মোহাম্মদ শুহাদা রবি’র প্রতি হাই কমিশনের চলমান সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে মালয়েশিয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com