রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের ১৫ বছরপূর্তি

  |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের ১৫ বছরপূর্তি

দিনব্যাপী জাক-জমকপূর্ণ ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান। সকালে হাসপাতালের স্পাইন রোগীদের বিনামূল্যে অপারেশনের মধ্যদিয়ে দিনের এ কর্মসূচি শুরু হয়। দুপুরের পরে হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়কটি প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে এসে বেলুন উড়িয়ে শেষ হয়। এতে শতাধিক চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য র‌্যালী শেষে অঙ্গীকার মানবিকতা ও অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচনের স্লোগান নিয়ে ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিকস হাসপাতালের সেমিনার হলে স্মৃতিচারণ ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মুসাররাত হক। হাসপাতালের বিভিন্ন কর্মকান্ড নিয়ে বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডি, বর্তমান চীফ কনসালটেন্ট এবং একাডেমি ডিরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ শাহআলম। হাসপাতালের সহযোগী এন্ডোস্কপিক সার্জন ডা. মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্মৃতিচারণ করেন।

অধ্যাপক ডাঃ মোঃ শাহআলম বলেন, অঙ্গীকারই প্রেরণা পান্থপথের ছোট্ট ভবন থেকে কল্যাণপুরে এই বিস্তিৃত ক্যাম্পাস-এই পথচলা শুধু ইট পাথরের পরিবর্তনের গল্প নয়। এটি একটি স্বপ্নের ক্রম বিকাশের গল্প, একটি অঙ্গীকারের ধারাবাহিকতার গল্প। আমাদের অতীতের সংগ্রাম, আমাদের বর্তমানের এই স্থিতিশিলতা ও প্রযুক্তিগত শক্তির ভিত্তি তৈরী করেছেন। আজ আমরা গর্বের সাথে বলতে পারি স্পাইন ও অর্থোপেডিক যত্নের সকল প্রকার আধুনিক সুবিধা এখন এদেশের মানুষের দৌরগোড়ায়। বিএসওএইচ এর অবকাঠামো ও প্রযুক্তির এই যাত্রা আমাদের পূর্বের ১৫ বছরের সাফল্যের স্বাক্ষর ও ভবিষ্যতের দিকে নেওয়া আরো বড় অঙ্গীকারের দৃঢ়প্রত্যয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অঙ্গীকার, অগ্রযাত্রা এবং এক স্বপ্নদ্রস্টার দৃঢ় পদচারনায় গডে উঠা একটি স্বপ্নর বাস্তবায়ন। চলুন আমরা গডে তুলি একটি সুস্থ, সক্রিয় ও ব্যথামুক্ত বাংলাদেশ-এটিই হোক আমাদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com