বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএনসিসির প্রশাসক এজাজের ১ বছরের চুক্তির মেয়াদ শেষে নতুন প্রশাসক নিয়োগ

  |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিএনসিসির প্রশাসক এজাজের ১ বছরের চুক্তির মেয়াদ শেষে নতুন প্রশাসক নিয়োগ

প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহান–কে নিয়োগ দিয়েছে সরকার।
আজ স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ দেয়া হলো।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ–২০২৪–এর ধারা ২৫(ক)–এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজ–কে পরবর্তী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছিল।
নির্ধারিত সময় অনুযায়ী তার ওই নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মোহাম্মদ এজাজের স্থলে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, প্রশাসক মোহাম্মদ এজাজের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনটি এ সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com