বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা

  |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা

নিবন্ধন পেয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম । মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারি সচিব মোঃ সোলেমান আলী স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয় ।

প্রজ্ঞাপন অনুযায়ী,সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে । এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল ।

ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়,বস্তুনিষ্ঠ,নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য । নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ ।

গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন,ভিওডি বাংলা ডটকমের নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলো ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com