বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা ও নির্বাচনী সরঞ্জামাদি

  |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   73 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা ও নির্বাচনী সরঞ্জামাদি

খাগড়াছড়ি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) খাগড়াছড়ি সদর উপজেলার ৩৬টি এবং মহালছড়ি উপজেলার ১৪টি ভোটকেন্দ্রসহ মোট ৫০টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়।

এসময় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর টহল দল এস্কর্ট প্রদান করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরঞ্জাম নিরাপদে পৌঁছানো নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণের দিনও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com