সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা-৩ আসনে ভোট দিলেন নিপুণ রায়, নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান

  |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   77 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-৩ আসনে ভোট দিলেন নিপুণ রায়, নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান

ঢাকা-৩ আসনে ভোট দিলেন নিপুণ রায়, নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান

-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে কেরানীগঞ্জে ঢাকা-৩ আসনের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটাধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করা হয়েছে। আজ মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে গণতন্ত্রের পথ সুগম হবে। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com