শুক্রবার ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

  |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোট প্রদান শেষে সপরিবারে তারেক রহমান। ছবি: বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জুবাইদা রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন।

 

এ সময় তাদের সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

 

 

ভোট প্রদান শেষে তারেক রহমান সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এদিকে, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে।

আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com