| বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রের সামনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক
-সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক নিজের ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে।
আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন।
এবার ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।



