বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পঞ্চগড়-১ আসনে ভোট দিলেন সারজিস আলম, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা

  |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পঞ্চগড়-১ আসনে ভোট দিলেন সারজিস আলম, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা

পঞ্চগড়-১ আসনে ভোট দিলেন সারজিস আলম

-সংগৃহীত

পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখাল দেবী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে আমি শাপলা কলি প্রতীকে ভোট দিয়েছি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। একটি অভ্যুত্থানের পর হাজারো শহীদের জীবনের বিনিময়ে আমরা নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি। পরিবর্তনের আশায় মানুষ আজ ভোট দিতে এসেছে।

তিনি আরও বলেন, আমরা চাই শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন হোক। জনগণের ভোট ও মতামতের ওপর যেন আস্থা রাখা যায়। প্রতিটি ভোটকেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকুক—এটাই প্রত্যাশা। ভোটগ্রহণে দায়িত্ব পালনকারীদের কাছ থেকেও আমরা পেশাদার আচরণ আশা করছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com