বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভোট দিয়ে সাংবাদিকদের যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস

  |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোট দিয়ে সাংবাদিকদের যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী এবং  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে শাহজাহানপুরের ‘মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ’ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। ভোটারদের উপস্থিতি ভালো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।’

মির্জা আব্বাসের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে দখল করছেন—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ যে কেউই করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। অভিযোগটাই বড় না, সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই বড় কথা।’

তিনি বলেন, ‘এই ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com