রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু আপন দুই ভাই

  |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু আপন দুই ভাই

আব্দুস সালাম পিন্টু (বামে) ও সুলতান সালাহউদ্দিন টুকু

-সংগৃহীত

এবারের নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বিজয়ী হয়েছেন আপন দুই ভাই আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাহউদ্দিন টুকু। দু’জনেই বিএনপি থেকে নির্বাচন করেছেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনে জামায়াত প্রার্থীকে ১ লাখ ৩৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

অন্যদিকে পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াত প্রার্থী আহসান হাবীব মাসুদকে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জয়ের পর দুই ভাই জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বছর ডিসেম্বরে মুক্তি পান তিনি।

আবদুস সালাম পিন্টু যখন জেলে ছিলেন তখন ছোট ভাই টুকু তার ভাইয়ের আসনে নির্বাচন করলেও পরাজিত হন।

তবে এবার তিনি সদর আসন থেকে জয়ী হয়েছেন। এ আসনে জামায়াত ছাড়া দলের বিদ্রোহী প্রার্থীকেও মোকাবিলা করতে হয়েছে টুকুকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com